এমন ব্যাটিংয়ে হতাশ সিমন্স, ক্ষোভ প্রকাশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ২১:৫৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ব্যাটারদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটের হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স বিবেচনায় এই সিরিজের ফল অত্যন্ত হতাশাজনক।
সিমন্স বলেন, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ১৯০ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ম্যাচে দলের লড়াইয়ে তিনি সন্তুষ্ট ছিলেন। তবে প্রথম ও তৃতীয় ম্যাচে ব্যাটিং ইউনিটের পারফরম্যান্স ছিল হতাশাজনক।
তিনি বলেন, ‘এটা খুবই হতাশার। বোলারদের জেতানোর মতো কোনো সংগ্রহই দিতে পারিনি। বিষয়টি শুধু সিরিজের নয়, আমরা কীভাবে খেলতে চাই সেটাও গুরুত্বপূর্ণ। দ্রুত রান করতে হবে, তবে পরিস্থিতি বুঝে খেলতে হবে।’
তামিমের উইকেট পতনের পর ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন শটের সমালোচনাও করেন এই ক্যারিবীয় কোচ। তার মতে, সবাই উইকেট বিলিয়ে দিয়ে এসেছে, অথচ ইনিংস গড়ে তোলার দায়িত্ব কেউ নেয়নি। শুধু তাওহিদ হৃদয় কিছুটা দায়িত্বশীল ব্যাটিং করেছেন।
লিটন দাসের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে সিমন্স বলেন, তার অভিজ্ঞতা ও মানের ব্যাটিং অবশ্যই দল মিস করছে। তবে কোনো খেলোয়াড় চোটে পড়লে অন্যদেরই দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, ‘লিটনের ক্লাস আমরা অবশ্যই মিস করছি। কিন্তু সে না থাকলে অন্যদের ভালো খেলতে হবে। লিটনও যেকোনো দিন একটি বলেই আউট হয়ে যেতে পারে। তখন চাপ সামাল দেওয়ার দায়িত্ব বাকিদেরই নিতে হবে।’
সিমন্স আরও জানান, খেলোয়াড়রা পরিশ্রম করেছে এবং দ্বিতীয় ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়ানোর প্রমাণও দিয়েছে। তবে শেষ ম্যাচের ব্যাটিং পারফরম্যান্স তাকে আবারও হতাশ করেছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • এমন ব্যাটিংয়ে হতাশ সিমন্স, ক্ষোভ প্রকাশ
- • জবি সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মায়িশা-ইউনুস
- • স্টারমারের বিদায়ের ইঙ্গিত দিলেন ট্রাম্প
- • সাভারে সবজি ক্ষেতে বজ্রপাতে প্রাণ গেল ৩ কৃষকের
- • পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির পথে মধ্যপ্রাচ্য: জেডি ভ্যান্স
- • যোগব্যায়াম শুধু ব্যায়াম নয়, এটি জীবনদর্শন: মেয়র শাহাদাত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
