২১ জুন ২০২৬, রবিবার, ২০:৫০

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপের পরই অবসর? ইমাম হতে চান মাজরাউই

বিশ্বকাপের পরই অবসর? ইমাম হতে চান মাজরাউই

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৯:২৫

মাঠের লড়াই ছেড়ে ধর্মীয় জীবনে মনোযোগ দেওয়ার ইচ্ছার কথা জানালেন মরক্কোর তারকা ফুটবলার নুসাইর মাজরাউই। ম্যানচেস্টার ইউনাইটেড ও মরক্কো জাতীয় দলের এই ডিফেন্ডার জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের পর পেশাদার ফুটবলকে বিদায় জানানোর সম্ভাবনা রয়েছে তার। ভবিষ্যতে তিনি হাফেজে কোরআন হওয়ার পাশাপাশি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতে চান।

বর্তমানে ২৮ বছর বয়সী মাজরাউইকে ক্যারিয়ারের সেরা সময়ে থাকা ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তবে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, খ্যাতি, অর্থ ও সাফল্য অর্জনের পর এখন জীবনের আধ্যাত্মিক দিককে বেশি গুরুত্ব দিতে চান।

মাজরাউই বলেন, ‘বিশ্বকাপের পর অবসরের সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুবই ছোট। আমি কোরআন মুখস্থ করতে চাই। পাশাপাশি ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ারও ইচ্ছা আছে।’

তিনি জানান, সম্পূর্ণ কোরআন মুখস্থ করা তার অন্যতম বড় স্বপ্ন। ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতেও চান তিনি।

২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রার অন্যতম সদস্য ছিলেন মাজরাউই। এরপর ক্লাব ও জাতীয় দল দুই পর্যায়েই ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন। তবে তার মতে, জীবনের সবচেয়ে বড় অর্জন কেবল ট্রফি বা ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ নয়; বিশ্বাস, জ্ঞান ও আত্মিক পরিপূর্ণতাও সমান গুরুত্বপূর্ণ।

২০২৬ বিশ্বকাপের পর সত্যিই যদি অবসর নেন, তাহলে ফুটবল বিশ্ব হারাবে একজন অভিজ্ঞ ডিফেন্ডারকে। তবে সবুজ মাঠ ছেড়ে তিনি শুরু করতে পারেন জীবনের নতুন অধ্যায় যেখানে গ্যালারির উল্লাসের বদলে থাকবে ধর্মীয় জ্ঞানচর্চা ও মানুষের সেবার পথচলা।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন