২১ জুন ২০২৬, রবিবার, ২১:০৩

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

হরমুজের টোল যুক্তরাষ্ট্রের ইরানের নয়: ট্রাম্প

হরমুজের টোল যুক্তরাষ্ট্রের ইরানের নয়: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৯:৪০

হরমুজ প্রণালিতে চলমান ৬০ দিনের যুদ্ধবিরতি মেয়াদে কোনো ধরনের নৌ-টোল বা ফি আরোপ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চূড়ান্ত সমঝোতা না হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র নিজেই ফি আরোপ করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

শনিবার (২১ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘কোনো টোল থাকবে না। যদি না তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে আরোপ করা হয়।’

তিনি জানান, ৬০ দিনের অন্তর্বর্তীকালীন সময় শেষ হওয়ার পরও যদি স্থায়ী কোনো চুক্তি না হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র যে ‘অভিভাবকসুলভ’ ভূমিকা পালন করেছে, তার ব্যয় আদায়ের জন্য ফি আরোপের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক ঘোষণার পর ট্রাম্প এ মন্তব্য করেন। ওই ঘোষণায় দাবি করা হয়, যুক্তরাষ্ট্র চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।

তবে এ দাবি নাকচ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তাদের ভাষ্য, চুক্তির শর্ত বাস্তবায়ন নিশ্চিত করতে মার্কিন বাহিনী সতর্ক ও সক্রিয় রয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, ‘হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই।’

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) বড় অংশ পরিবাহিত হয়। ফলে এ নৌপথে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন