২১ জুন ২০২৬, রবিবার, ১৭:২০

শিরোনাম
দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৫:৫৫

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ এবং পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতাকে ইতিবাচকভাবে দেখছেন না অধিকাংশ ইসরায়েলি। নতুন এক জরিপে দেখা গেছে, ৯২ দশমিক ১ শতাংশ ইসরায়েলি মনে করেন, এই সংঘাতে ইসরায়েলের তুলনায় ইরানই বেশি লাভবান হয়েছে।

হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায় পরিচালিত জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৮২ দশমিক ৯ শতাংশের মত, এই সামরিক অভিযান দীর্ঘমেয়াদে ইসরায়েলের নিরাপত্তাকে আরও দুর্বল করেছে। একই সঙ্গে ৮৬ শতাংশ উত্তরদাতা যুদ্ধের ফলাফল নিয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী  দাবি করেছেন, এ যুদ্ধে দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং একটি ‘অস্তিত্বগত হুমকি’ দূর করতে সক্ষম হয়েছে। তবে জরিপে অংশ নেওয়া ৭২ দশমিক ৫ শতাংশ মানুষ তাঁর এই মূল্যায়নের সঙ্গে একমত নন। অন্যদিকে ৮৭ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইসরায়েল হয় যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে, নয়তো কেবল আংশিক সাফল্য পেয়েছে।

জরিপে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়েও অসন্তোষের চিত্র উঠে এসেছে। ৫৬ দশমিক ৪ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, সামরিক অভিযান পরিচালনায় তিনি দুর্বল ভূমিকা পালন করেছেন অথবা পুরোপুরি ব্যর্থ হয়েছেন।

তবে সব বিষয়ে জনমত এক নয়। জরিপে দেখা গেছে, ৪৮ দশমিক ২ শতাংশ ইসরায়েলি হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকলেও তাঁরা এ ধরনের পদক্ষেপকে সমর্থন করছেন।

গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে পরিচালিত জরিপে ১৭ বছর বা তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলির মতামত নেওয়া হয়। জরিপটি পরিচালনা করে আগাম ইনস্টিটিউট, হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায়।

আরও পড়ুন