২১ জুন ২০২৬, রবিবার, ২১:২১

শিরোনাম
মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

কয়েকদিনের আগুনে জরুরি অবস্থা, আতঙ্কে লস অ্যাঞ্জেলেস

কয়েকদিনের আগুনে জরুরি অবস্থা, আতঙ্কে লস অ্যাঞ্জেলেস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ১৯:৪৯

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে একটি কোল্ড-ফুড স্টোরেজ গুদামে কয়েকদিন ধরে চলা ভয়াবহ আগুনের ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম।

শনিবার (২১ জুন) ঘোষিত এ জরুরি অবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তা কার্যক্রম জোরদার করছে রাজ্য প্রশাসন।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসের বয়েল হাইটস এলাকায় অবস্থিত গুদামটিতে গত বুধবার আগুন লাগে। এরপর থেকে আগুন জ্বলতে থাকায় আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে বায়ুদূষণের মাত্রাও বেড়েছে।

গভর্নর গ্যাভিন নিউসম বলেন, দমকলকর্মী ও জরুরি সেবার সদস্যরা আগুন নিয়ন্ত্রণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। এ কাজে ক্যালিফোর্নিয়া প্রশাসন সর্বোচ্চ সহায়তা দিচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় ৫৫ লাখ এন-৯৫ মাস্ক, এয়ার পিউরিফায়ার, বোতলজাত পানি এবং অন্যান্য জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি বায়ুর মান পর্যবেক্ষণ কার্যক্রমও জোরদার করা হয়েছে।

এর আগে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করে বলেন, আগুনের কারণে আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে কর্তৃপক্ষ উদ্বিগ্ন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের অতিরিক্ত সহায়তা প্রয়োজন।

কর্মকর্তারা জানিয়েছেন, গুদামটিতে সংরক্ষিত প্রায় ৮ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ৩ কোটি ৯০ লাখ কেজি) হিমায়িত খাদ্যপণ্য পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি আরও বাড়তে পারে।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জেইমি মুর জানান, গুদামে থাকা অ্যামোনিয়াসহ বিপজ্জনক রেফ্রিজারেন্ট ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে বিশেষ হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, যা একবারে তিন হাজার গ্যালন পর্যন্ত পানি ফেলতে সক্ষম। এছাড়া দ্রুত আগুন নেভাতে জেলভিত্তিক ফায়ার রিটারডেন্টও ব্যবহার করা হচ্ছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন