ঢাকার বাস টার্মিনালগুলো সরানো হবে নতুন স্থানে: সেতুমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৪:২৯
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই। আগামী চার থেকে ছয় মাসের মধ্যে এসব বাসস্ট্যান্ডে কিছু পরিবর্তন আনা হবে। আর দুই বছরের মধ্যে রাজধানীর প্রধান বাসস্ট্যান্ডগুলোর স্থানান্তর কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, পরিকল্পনা অনুযায়ী গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে স্থানান্তর করা হবে। ধাপে ধাপে রাজধানীর সব বড় বাসস্ট্যান্ড বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়া হবে, তবে এ প্রক্রিয়ায় সময় লাগবে।
তিনি বলেন, বর্তমানে অনেক এসি ও মানসম্মত বাস নিজস্ব ব্যবস্থাপনায় যাত্রীসেবা দিচ্ছে, যেখানে উন্নত পরিবেশ ও সুবিধা রয়েছে। কিন্তু সরকারি ও সাধারণ বাসস্ট্যান্ডগুলোতে সেই মান বজায় নেই।
শেখ রবিউল আলম আরও বলেন, ভবিষ্যতে বাস পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যাত্রী ওঠানামার বর্তমান অনিয়মিত ব্যবস্থা বন্ধ করা হবে।
তিনি জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে সরকার ইতোমধ্যে ২৮শ’ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
- • সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • বছরে ৬০ বিলিয়ন ডলারের বেশি তেল রপ্তানির সুযোগ ইরানের
- • চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী
- • দেশে প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থা’ চালু মুন্সিগঞ্জ কারাগারে
- • উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা, সিলেটেও ঝুঁকি
- • প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার
- • লেবানন ইস্যুতে বাড়ছে ওয়াশিংটন-তেলআবিব দূরত্ব
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
