২২ জুন ২০২৬, সোমবার, ১৭:৫৬

শিরোনাম
ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৬:৩১

মালয়েশিয়ায় সরকারি সফর শেষে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার প্রতিনিধি দল সরাসরি চীনের উদ্দেশে যাত্রা করেন।

এর আগে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং দেশটির রাজার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, মালয়েশিয়া সফরটি অত্যন্ত সফল হয়েছে এবং এটি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

সফরে দুই দেশের মধ্যে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি ও শিক্ষা খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গেছে।

মালয়েশিয়া সফর শেষে এখন চীনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

প্রতিফলন/ রাশ

আরও পড়ুন