ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৮:৪৭
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলের কাছে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন প্রতিবেশী কলম্বিয়াতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর ভেনেজুয়েলা ও ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দ্বীপের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৩ দশমিক ২ কিলোমিটার গভীরে।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এর কিছুক্ষণ পর কারাকাস থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমার এলাকার কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে রাজধানী কারাকাসে কয়েকটি ভবন ধসে পড়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায়নি।
এদিকে ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পের পর ভেনেজুয়েলা, আরুবা ও বোনেয়ারের উপকূলীয় এলাকায় সুনামির সম্ভাবনা দেখা দেওয়ায় সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে পুয়ের্তো রিকো ও ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের জন্যও সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবেশী কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেখানে কিছু ভবন থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধার ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন কার্যক্রমও চলছে। তবে এখন পর্যন্ত হতাহত বা সামগ্রিক ক্ষয়ক্ষতির কোনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন
- • ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প
- • চাটখিলে শিয়াল শিকার করে ফেসবুকে মাংস বিক্রির অভিযোগ
- • বর্ষায় ঘুরে আসুন দেশের দারুণ সব গন্তব্যে
- • গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ জাপান
- • দেশের ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
- • ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
- • ময়মনসিংহে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৩ বগি লাইনচ্যুত
- • ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ, পরিসংখ্যানে কে এগিয়ে?
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
