২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫২

শিরোনাম
'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ, পরিসংখ্যানে কে এগিয়ে?

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ, পরিসংখ্যানে কে এগিয়ে?

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০০:৫৯

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ, কারণ এর ফলাফলের ওপর নির্ভর করছে গ্রুপ ‘সি’-এর চূড়ান্ত অবস্থান এবং নকআউট পর্বের সমীকরণ।

দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে সেলেসাওরা। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে টিকে আছে স্কটল্যান্ড। ফলে স্কটিশদের জন্য ম্যাচটি কার্যত বাঁচা-মরার লড়াই।

অতীতের পরিসংখ্যান অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৮টিতে জয় পেয়েছে ব্রাজিল এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনো ব্রাজিলের বিপক্ষে কোনো জয় পায়নি।

বিশ্বকাপের ইতিহাসেও ব্রাজিলের আধিপত্য স্পষ্ট। এর আগে চারবার বিশ্বকাপে মুখোমুখি হয়ে তিনবার জয় পেয়েছে ব্রাজিল, আর একটি ম্যাচ ড্র হয়েছে। তবে একটি কৌতূহলোদ্দীপক তথ্য হলো, বিশ্বকাপের যে আসরগুলোতে ব্রাজিল ও স্কটল্যান্ড একই গ্রুপে ছিল, সেসব আসরে শিরোপা জিততে পারেনি ব্রাজিল।

এদিকে ম্যাচটি নেইমারের জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে। দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে কিংবদন্তি জিকোর সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। আজ গোল করতে পারলে এককভাবে শীর্ষস্থান দখল করবেন ব্রাজিলিয়ান তারকা।

একদিকে গ্রুপসেরা হওয়ার লক্ষ্য, অন্যদিকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউটে ওঠার স্বপ্ন সব মিলিয়ে ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচটি হতে যাচ্ছে গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াই।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন