জবিতে আইটি যুগে আর্থিক সচেতনতা নিয়ে সেমিনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২৩:৩২
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি ও ইস্টার্ন ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন দ্য এরা অব আইটি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা, সঞ্চয়ের গুরুত্ব এবং প্রযুক্তিনির্ভর যুগে অর্থ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করা হয়।
সেমিনারে জবি আইটি সোসাইটির মডারেটর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক আবু লায়েক বলেন, সঠিক আর্থিক পরিকল্পনা ও অর্থ ব্যবস্থাপনা ছাড়া ব্যক্তিগত ও পেশাগত জীবনে সফলতা অর্জন কঠিন। তরুণ বয়স থেকেই সুশৃঙ্খল আর্থিক অভ্যাস গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মূল বক্তা হিসেবে ইস্টার্ন ব্যাংক পিএলসি’র ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের ডেপুটি হেড মো. রায়হান সুলতান শিক্ষার্থীদের করপোরেট আর্থিক ব্যবস্থাপনা, প্রযুক্তির যুগে ফাইন্যান্সের ভূমিকা এবং ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি আয়, ব্যয় ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি আগ্রহীদের জন্য বিনামূল্যে ‘ইবিএল ক্যাম্পাস অ্যাকাউন্ট’ খোলার সুযোগও রাখা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ, পরিসংখ্যানে কে এগিয়ে?
- • বজ্রঝড়ের শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা
- • সাংবাদিকের উপর হামলাকারী ৪ সদস্যকে বহিষ্কার করল জামায়াত
- • রাশিয়া সীমান্তে ড্রোন হামলায় নিহত বাংলাদেশি যুবক মৃদুল
- • 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা
- • জবিতে আইটি যুগে আর্থিক সচেতনতা নিয়ে সেমিনার
- • বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ
- • পেলের রেকর্ডে ভাগ বসাতে এক গোল দূরে নেইমার
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
