২৪ জুন ২০২৬, বুধবার, ২৩:৩০

শিরোনাম
বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে শুরু প্রস্তুতি পেনশনের ভোগান্তি কমাতে ওপিটিএমএস চালু করছে সরকার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৭ জুনে এ পর্যন্ত দেশে রেমিট্যান্স এল ২২৩ কোটি ডলার ৪ কোটি লিটার ভোজ্যতেল ও ২২ হাজার ৫০০ টন মসুর ডাল কেনার অনুমোদন স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কেন গ্রুপ পর্বের ম্যাচগুলো একসাথে হয়? ইতিহাসের শুরু কিভাবে?

কেন গ্রুপ পর্বের ম্যাচগুলো একসাথে হয়? ইতিহাসের শুরু কিভাবে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২২:১৪

আজ থেকে শুরু হতে যাচ্ছে গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ। প্রতি গ্রুপের ২ টি খেলাই একই সময় শুরু হবে।

আজ রাত ১টায়, সুইজারল্যান্ড বনাম কানাডা এবং বসনিয়া বনাম কাতারের ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাত ৪ টায় নির্ধারিত হবে গ্রুপ 'সি' এর ভাগ্য। একসাথে দুই মাঠে লড়বে ৪ দল স্কটল্যান্ড -ব্রাজিল, মরক্কো-হাইতি। 

জানতে ইচ্ছা করে না? কেন অন্যান্য খেলার মত এই দু খেলা আলাদা সময়ে হবে না?

উত্তর খুজতে চলে যেতে হবে ১৯৮২ সালের স্পেনের গিজন (GIJON) শহরের "এল মোলিনন" শহরে। সেবার বিশ্বকাপে গ্রুপ-২ তে ছিল পশ্চিম জার্মানি, চিলি, আলজেরিয়া এবং অস্ট্রিয়া। 

রাজনৈতিক বিরোধ ছাপিয়ে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই বিভিন্ন তিরস্কারসূচক বক্তব্য দেয় জার্মানির প্লেয়াররা। অনেকে বলে "ম্যাচের ৮ম গোল আমি আমার কুকুরকে উৎসর্গ করব"।

তবে সেদিন মাঠে বিশ্বকে চমকে দিয়েছিল আলজেরিয়া। পশ্চিম জার্মানির বিপক্ষে ২-১ গোল জয় নিয়ে মাঠ ছাড়ে দেশটি। শেষ ম্যাচে সমীকরণ এমন হয়ে দাঁড়ায় যে, যদি জার্মানি অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ বা ২-০ গোলে জয় পায় তবে অস্ট্রিয়া এবং জার্মানি উভয় দলই কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে, বাদ পড়বে আলজেরিয়া। সেখান থেকেই গিজনের কলংকের সূত্রপাত। 

ম্যাচের ১০ মিনিটেই জার্মানি ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর দুই দলের খেলার আগ্রহ সম্পূর্ণ হারিয়ে যায়। বাকি ৮০ মিনিট খেলোয়াড়রা কোনো আক্রমণ না করে কেবল নিজেদের মধ্যে বল পাস করে সময় নষ্ট করতে থাকে।

মাঠে থাকা স্প্যানিশ দর্শকরা ক্ষোভে "Fuera, fuera!" (বেরিয়ে যাও, বেরিয়ে যাও!) এবং "Argelia, Argelia!" (আলজেরিয়া, আলজেরিয়া!) বলে চিৎকার করতে থাকেন। ক্ষুব্ধ আলজেরিয়ান সমর্থকরা খেলোয়াড়দের দিকে টাকার নোট ছুড়ে মারেন।

জার্মান ধারাভাষ্যকার এবারহার্ড স্টাঞ্জেক এই খেলা দেখে এতটাই লজ্জিত হন যে একপর্যায়ে ধারাভাষ্য দেওয়াই বন্ধ করে দেন। অস্ট্রিয়ান ধারাভাষ্যকার রবার্ট সিগার দর্শকদের অনুরোধ করেন তাদের টেলিভিশন বন্ধ করে দেওয়ার জন্য।

পরবর্তীতে ফিফা এই ম্যাচকে অপরাধ হিসেবে ব্যাখ্যা দিয়ে নতুন নিয়ম বানায়। যাতে করে কোনো দল সমীকরণের সুবিধা নিয়ে ম্যাচ ফিক্সিং করতে না পারে। এরই প্রেক্ষিতে আজ বিশ্বকাপ, উচল, ইউরো কাপের মত বড় বড় সব টুর্নামেন্টের গ্রুপ পর্বের সবশেষ ম্যাচ একসাথে শুরু হয় |

প্রতিফলন/এজে

আরও পড়ুন