সঞ্চয়পত্রে অনীহা দেখালে কঠোর হবে বাংলাদেশ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২১:০০
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহী গ্রাহকদের নিরুৎসাহিত করা এবং প্রয়োজনীয় সেবা প্রদানে অনীহার অভিযোগের পর দেশের সব তফসিলি ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে সঞ্চয়পত্র বিক্রি ও গ্রাহকসেবা নির্বিঘ্ন রাখতে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২৪ জুন) কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংকগুলোকে বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হবে এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিভিন্ন পর্যায় থেকে পাওয়া অভিযোগে দেখা গেছে, কিছু ব্যাংক গ্রাহকদের নানা উপায়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ থেকে বিরত রাখছে। এ পরিস্থিতিতে সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭ অনুযায়ী ব্যাংকগুলোকে ইস্যু অফিস হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় শাখা পর্যায়ে সঞ্চয়পত্র কার্যক্রম নিয়মিত তদারকির পাশাপাশি অভিযোগ গ্রহণের ব্যবস্থা দৃশ্যমান স্থানে প্রদর্শনের কথা বলা হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক বলেছে, সঞ্চয়পত্র সংক্রান্ত সেবা প্রদানে গাফিলতি বা অনীহা গ্রহণযোগ্য নয়। বিনিয়োগকারীদের জন্য সহজ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট ব্যাংকগুলোর দায়িত্বের অংশ।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কেন গ্রুপ পর্বের ম্যাচগুলো একসাথে হয়? ইতিহাসের শুরু কিভাবে?
- • ১২ দিনেই 'ট্রিলিয়নিয়ার' খেতাব হারালেন ইলন মাস্ক
- • কিশোরগঞ্জে ৫০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
- • সঞ্চয়পত্রে অনীহা দেখালে কঠোর হবে বাংলাদেশ ব্যাংক
- • জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর
- • ‘সব ইহুদিই তোমার ওপর ক্ষুব্ধ’, নেতানিয়াহুকে ট্রাম্প!
- • পৃথিবীর কাছে আসছে গ্রহাণু, নেই সংঘর্ষের শঙ্কা
- • দুই জেলায় অভিযান, অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
