দুই জেলায় অভিযান, অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ২০:৩৬
দিনাজপুর ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে জুয়ার কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২৪ জুন) র্যাব-১৩ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার কুয়াতপুর হামিদপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল। তারা মাস্টার এজেন্ট হিসেবে কাজ করে বিকাশ, নগদ ও উপায়সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেন করত।
অভিযানের সময় একজনের কাছ থেকে একটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। পরে পৃথক অভিযানে বাকি তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অনলাইন জুয়া ও অন্যান্য সাইবার অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • কেন গ্রুপ পর্বের ম্যাচগুলো একসাথে হয়? ইতিহাসের শুরু কিভাবে?
- • ১২ দিনেই 'ট্রিলিয়নিয়ার' খেতাব হারালেন ইলন মাস্ক
- • কিশোরগঞ্জে ৫০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
- • সঞ্চয়পত্রে অনীহা দেখালে কঠোর হবে বাংলাদেশ ব্যাংক
- • জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর
- • ‘সব ইহুদিই তোমার ওপর ক্ষুব্ধ’, নেতানিয়াহুকে ট্রাম্প!
- • পৃথিবীর কাছে আসছে গ্রহাণু, নেই সংঘর্ষের শঙ্কা
- • দুই জেলায় অভিযান, অনলাইন জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৪
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
