২৪ জুন ২০২৬, বুধবার, ১৩:০৫

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১১:১৬

নওগাঁর পতাড়ী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি।

মঙ্গলবার দিবাগত ভোররাতে সীমান্তের শূন্যরেখায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, আদাতলা বিওপির আওতাধীন পতাড়ী সীমান্তের ৪৪ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় ভোররাতে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক চলাচল নজরে আসে টহলরত সদস্যদের। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় আটকে দেয়।

প্রাথমিক অনুসন্ধানে বিজিবি জানতে পারে, আটক ব্যক্তিরা ভারতের অভ্যন্তরের বাংলাভাষী নাগরিক। অভিযোগ রয়েছে, ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করছিল। ওই দলে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।

বিজিবির অধিনায়ক বলেন, পুশইনের চেষ্টার শিকার ব্যক্তিরা এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এ ঘটনায় বিএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

আরও পড়ুন