২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ২১:২৯

শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার

সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ!

সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৯:৫২

বিদ্যুৎ ছাড়া আধুনিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি কল্পনা করা যায় না উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি বলেছেন, জ্বালানি নিরাপত্তার পাশাপাশি পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এখন সময়ের দাবি। এ লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে সৌরবিদ্যুতের প্রসারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘সোলার রেভল্যুশন: লেসন ফর বাংলাদেশ ফ্রম ন্যাশনাল বাজেট পার্সপেক্টিভ’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানি খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং বাংলাদেশও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে সৌরবিদ্যুৎসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী বর্তমানে মালয়েশিয়া ও চীন সফরে রয়েছেন। এই সফরের মাধ্যমে জ্বালানি ও অবকাঠামো খাতে নতুন বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ তৈরি হবে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশবাসী শিগগিরই সুখবর পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মো. নূরুল ইসলাম মনি বলেন, জাতীয় সংসদ ভবনসহ বিভিন্ন সরকারি স্থাপনায় সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ খাতে বিনিয়োগ দীর্ঘমেয়াদে লাভজনক উল্লেখ করে তিনি বলেন, সাধারণত চার বছরের মধ্যেই বিনিয়োগের অর্থ উঠে আসে এবং পরবর্তী সময়ে দীর্ঘদিন আর্থিক ও পরিবেশগত সুফল পাওয়া যায়।

তিনি জ্বালানি খাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন