প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২১:২১
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরসঙ্গী হিসেবে অংশ নিতে মঙ্গলবার (২৩ জুন) রাতে ঢাকা ছাড়ছেন দুই মন্ত্রী। তারা হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, সফরকালে দুই মন্ত্রী চীনের বেইজিংয়ে বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। ইতোমধ্যে তাদের ভিসা ও ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এর আগে রোববার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি সেখানে সফর করেন।
পরে মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিনি চীন সফরে যান। সফরসূচি অনুযায়ী, ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
এছাড়া ২৩ থেকে ২৫ জুন চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়ন্স’ সম্মেলন (সামার দাভোস ফোরাম) এ অংশ নিচ্ছেন তিনি। এতে ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে জানা গেছে।
সফর শেষে ২৬ জুন রাতে তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • রেফারিকে ‘চোর’ আখ্যা, বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার
- • খামেনির জানাজা ও দাফনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা
- • জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন
- • ওয়ান ব্যাংক অ্যাপ থেকে নগদে টাকা আনার সুবিধা চালু
- • প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি
- • আর্জেন্টিনা ম্যাচ ঘিরে জাবিতে সংঘর্ষের অভিযোগ
- • জাহেদ উর রহমান ইস্যুতে গুরুত্ব দিল না ভারত
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
