জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২১:৩৫
জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন সহজলভ্য ও শর্তহীন করার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের দাবি জানান তিনি।
মঙ্গলবার (২৩ জুন) চীনের ডালিয়ান শহরের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’র ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনতে হবে এবং ‘সবুজ জলবায়ু তহবিল’কে কার্যকর করতে হবে। পাশাপাশি জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন ও যৌথ অঙ্গীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশমনের পাশাপাশি অভিযোজনের ওপরও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়।
উল্লেখ্য, ২৩ থেকে ২৫ জুন চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’। এতে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ভিসা নীতিতে বড় পরিবর্তন ওমানের
- • জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল
- • কৃষক কার্ড ভাইরাল কবির হোসেনের মৃত্যু
- • ফ্লুমিনেন্সেতে আবেগঘন প্রত্যাবর্তন থিয়াগো সিলভার
- • রেফারিকে ‘চোর’ আখ্যা, বিশ্বকাপ থেকে বহিষ্কার ধারাভাষ্যকার
- • খামেনির জানাজা ও দাফনে ছয় দিনের কর্মসূচি ঘোষণা
- • জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
