২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ২২:২২

শিরোনাম
জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ২০:৪৮

প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বেসরকারি সাবমেরিন কেবল প্রকল্পের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। ‘পিএমও বাংলাদেশ-প্রধানমন্ত্রীর কার্যালয় ২.০’ নামের ওই পেজ থেকে ভারতবিরোধী বক্তব্যের পাশাপাশি নতুন সাবমেরিন কেবল প্রকল্প নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে।

সোমবার (২২ জুন) দেওয়া এক পোস্টে দাবি করা হয়, প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে কক্সবাজারে দেশের প্রথম বেসরকারি সাবমেরিন কেবল স্থাপন করা হচ্ছে, যা সরাসরি সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হবে। এতে ইন্টারনেটের গতি বাড়বে এবং খরচ কমবে বলেও উল্লেখ করা হয়।

পোস্টটিতে আরও বলা হয়, বর্তমানে দেশের ৪০ থেকে ৬০ শতাংশ ইন্টারনেট ভারত থেকে স্থলভাগের সংযোগের মাধ্যমে আসে, ফলে ডেটা নিরাপত্তা ঝুঁকিতে থাকে। তবে এসব তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

অনেক ব্যবহারকারী ভুয়া পেজটি বুঝতে না পেরে সরকারের প্রশংসা করলেও, কেউ কেউ এটিকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা বলে সমালোচনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে পেজটির স্ক্রিনশট শেয়ার করে এটিকে ভুয়া হিসেবে সতর্কবার্তাও দিয়েছেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকৃত ফেসবুক পেজের নাম ‘পিএমও বাংলাদেশ-প্রধানমন্ত্রীর কার্যালয়’ এবং সেটি ভেরিফায়েড। সেখানে এ ধরনের কোনো পোস্ট প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ২০২২ সালে সামিট কমিউনিকেশন, মেটাকোর ও সিডিনেটকে সাবমেরিন কেবল লাইসেন্স দেওয়া হয়। পরে তারা যৌথভাবে ‘বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম’ নামে একটি কনসোর্টিয়াম গঠন করে প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। তবে প্রকল্পটিতে চীনা প্রতিষ্ঠান এইচএমএনের সম্পৃক্ততা নিয়ে যুক্তরাষ্ট্র একাধিকবার অনানুষ্ঠানিক আপত্তি জানিয়েছে।

এ কারণে এখনো প্রকল্পটির বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন মেলেনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে বলে জানা গেছে।

প্রতিফলন/ এনজেএস

আরও পড়ুন