২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১৮:৫০

শিরোনাম
বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে কোক স্টুডিও বাংলার ‘মহাজাদু’ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য তথ্য উপদেষ্টার নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৭:৩৭

চীনের দালিয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) স্থানীয় সময় বিকেল ৫টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় WEF প্রেসিডেন্ট সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান।

সাক্ষাতে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান। তিনি বাংলাদেশের বিভিন্ন পরিবেশগত উদ্যোগ তুলে ধরেন, যার মধ্যে রয়েছে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি, নদী ও খাল পুনঃখনন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধি।

WEF প্রেসিডেন্ট আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, এসব উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। তিনি বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে দাভোসে অনুষ্ঠিত WEF বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

আরও পড়ুন