২৪ জুন ২০২৬, বুধবার, ১৩:৫৭

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত
শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্সে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্সে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১২:১৩

ইউরোপজুড়ে চলমান রেকর্ড তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরম থেকে স্বস্তি পেতে নদী, খাল ও হ্রদে সাঁতার কাটতে গিয়ে গত বৃহস্পতিবার থেকে শুধু ফ্রান্সেই অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নু এ তথ্য নিশ্চিত করেছেন। ফ্রান্সের পাশাপাশি স্পেন, ইতালি ও জার্মানিতেও চরম তাপদাহের প্রভাব দেখা যাচ্ছে।

ফ্রান্সের ক্রীড়া ও যুবমন্ত্রী মারিনা ফেরারি সতর্ক করে বলেছেন, লাইফগার্ড বা নিরাপত্তা ব্যবস্থা নেই এমন স্থানে সাঁতার কাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবুও তীব্র গরমে অনেক মানুষ নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে পানিতে নামছেন, যার ফলে দুর্ঘটনা বাড়ছে।

ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর ‘মেতেও ফ্রান্স’ জানিয়েছে, মঙ্গলবার দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন রেকর্ড করা হয়েছে। এদিন গড় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের রাত ছিল দেশের ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাত। বর্তমানে ফ্রান্সের অর্ধেকের বেশি অঞ্চলে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি রয়েছে।

তাপপ্রবাহের মধ্যে বেশ কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার সিন নদীতে গোসল করতে গিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়ে মারা যায়। লিয়নের কাছে রোন নদীতে ডুবে যাওয়ার পর এক তরুণ পেশাদার ফুটবলারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় কার্পেনত্রাস শহরে একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে দুই ও চার বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে গাড়ির ভেতর শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

জার্মানিতেও তাপপ্রবাহের কারণে পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বেড়েছে। দেশটির লাইফসেভিং অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত সপ্তাহান্তে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। রাইন নদী থেকে নিখোঁজ তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসেও তাপপ্রবাহের প্রভাব স্পষ্ট। কর্তৃপক্ষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে বিখ্যাত আইফেল টাওয়ার নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। একই কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় লুভর মিউজিয়ামও কয়েক দিন বিকেলেই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তীব্র গরমের প্রভাব পড়েছে জ্বালানি খাতেও। নদীর পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের গোলফেচ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে স্পেনে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং কিছু এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ইতালির রোম, মিলান, ফ্লোরেন্সসহ ১৫টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সরকার কৃষি ও নির্মাণ শ্রমিকদের সুরক্ষায় বিশেষ শ্রমনীতি কার্যকর করেছে।

আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাসের তথ্য অনুযায়ী, ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। ফলে তীব্র দাবদাহ, পানিশূন্যতা ও দাবানলের মতো দুর্যোগ এখন আরও ঘন ঘন দেখা দিচ্ছে।
 

আরও পড়ুন