ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ, ঐতিহাসিক প্রস্তাব পাস মার্কিন সিনেটে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৯:৩৬
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়ে একটি ঐতিহাসিক প্রস্তাব পাস করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার ৫০-৪৮ ভোটে গৃহীত এই প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে একই প্রস্তাব পাস করে প্রতিনিধি পরিষদ।
১৯৭৩ সালের ‘ওয়ার পাওয়ারস রেজোলিউশন’ প্রণয়নের পর এই প্রথম কংগ্রেসের উভয় কক্ষ কোনো প্রেসিডেন্টকে সামরিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহারের নির্দেশসংবলিত প্রস্তাব অনুমোদন করল। বিষয়টি ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান-সংক্রান্ত সামরিক সংঘাত নিয়ে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির ভেতরেও অস্বস্তি তৈরি হয়েছে। সিনেটের ভোটে চারজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে একযোগে প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপরীতে ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান প্রস্তাবটির বিরোধিতা করেন।
সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন আমেরিকানের মধ্যে মাত্র একজন ইরান যুদ্ধের ব্যয়কে সমর্থন করেন। একই সঙ্গে অধিকাংশ উত্তরদাতা মনে করেন, তেহরানের সঙ্গে বিদ্যমান যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে না।
তবে হোয়াইট হাউস এই প্রস্তাবের আইনি কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশাসনের দাবি, ‘ওয়ার পাওয়ারস অ্যাক্ট’ সাংবিধানিক নয় এবং এটি প্রেসিডেন্টের ওপর বাধ্যবাধকতা সৃষ্টি করে না। হোয়াইট হাউস আরও বলছে, গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার মধ্য দিয়ে সংঘাতের সমাপ্তি ঘটেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, বিষয়টি এখনো বিতর্কিত। ১৯৮৩ সালে মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়েছিল, এ ধরনের প্রস্তাব আইনি কার্যকারিতা পেতে হলে তা প্রেসিডেন্টের অনুমোদন বা ভেটোর জন্য পাঠানো প্রয়োজন। ফলে সিনেট ও প্রতিনিধি পরিষদে পাস হওয়া সত্ত্বেও প্রস্তাবটির বাস্তব প্রয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। কংগ্রেসের এই অবস্থান নতুন করে সামরিক সংঘাতে জড়ানোর ক্ষেত্রে হোয়াইট হাউসের ওপর রাজনৈতিক চাপ বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একই সঙ্গে ২০১৫ সালের একটি আইনের অধীনে ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত যেকোনো চূড়ান্ত চুক্তি পর্যালোচনার অধিকারও কংগ্রেসের রয়েছে।
আরও পড়ুন
- • নেইমারকে নিয়ে সুখবর, স্কটল্যান্ড ম্যাচে ফেরার ইঙ্গিত আনচেলত্তির
- • ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ, ঐতিহাসিক প্রস্তাব পাস মার্কিন সিনেটে
- • ৮ বিভাগে ঝোড়ো হাওয়ার আভাস
- • শ্রম আদালতের পরোয়ানায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র গ্রেপ্তার
- • বিশ্বকাপের গ্রুপ পর্বে এবার সর্বোচ্চ গোল
- • ৩৯ এ পা রাখলেন ফুটবল মহাকাব্যের মহানায়ক মেসি
- • হাসিনাসহ ১৭ জনের দুর্নীতি মামলার প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর
- • ৫ দিন ধরে নিখোঁজ সিরাজুল, 'কুইক রেসপন্স টিম' গঠন
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
