২৪ জুন ২০২৬, বুধবার, ০২:০১

শিরোনাম
জুয়া-ফিক্সিংয়ে কঠোর আইন, সংসদে বিল জলবায়ু তহবিল দ্রুত কার্যকর করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে দুই মন্ত্রী ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বিভ্রান্তি সৃষ্টি সৌরবিদ্যুতে সুখবরের ইঙ্গিত দিলেন চিফ হুইপ! বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ WEF প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু মোকাবিলায় বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

হাসিনাসহ ১৭ জনের দুর্নীতি মামলার প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

হাসিনাসহ ১৭ জনের দুর্নীতি মামলার প্রতিবেদন দাখিল ২০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০০:৩৯

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের চুক্তিতে অনিয়ম ও রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আলমগীর এ আদেশ দেন।

নির্ধারিত সময়ে তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

মামলার অন্য গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আনিসুল হকসহ আরও কয়েকজন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস (সিএনএস) লিমিটেডকে একক উৎসভিত্তিক দরপত্র পদ্ধতিতে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। এতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এতে রাষ্ট্রের প্রায় ৩০৯ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দুদকের তদন্ত-সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত বছরের ১২ অক্টোবর শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় মামলা করে দুদক।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন