আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমল, সরবরাহ পরিস্থিতি নিয়ে আশাবাদ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১১:২৭
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় চার মাসের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি নেমে এসেছে।
বুধবার দিনের শুরুর লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। এর আগের দিন মঙ্গলবারও এই জ্বালানি পণ্যের দাম প্রায় ১ শতাংশ কমেছিল। ফলে মার্চের শুরুর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে ব্রেন্ট ক্রুড।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তেলের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা কমেছে এবং দামও নিম্নমুখী হয়েছে।
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে উত্তেজনা বৃদ্ধির কারণে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা এবং জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়।
তবে সাম্প্রতিক পরিস্থিতিতে সরবরাহব্যবস্থা স্বাভাবিক হওয়ার আশা তৈরি হওয়ায় বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। এর প্রভাব পড়েছে তেলের দামে, যা ধারাবাহিকভাবে নিম্নমুখী রয়েছে।
জ্বালানি বাজারসংশ্লিষ্টদের ধারণা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল থাকলে আগামী দিনগুলোতেও তেলের দাম তুলনামূলক নিয়ন্ত্রিত পর্যায়ে থাকতে পারে।
আরও পড়ুন
- • ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ: ফ্রান্সে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু
- • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি ঘিরে নতুন অনিশ্চয়তা
- • আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমল, সরবরাহ পরিস্থিতি নিয়ে আশাবাদ
- • দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমল, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা হ্রাস
- • নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ
- • নেইমারকে নিয়ে সুখবর, স্কটল্যান্ড ম্যাচে ফেরার ইঙ্গিত আনচেলত্তির
- • ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে নির্দেশ, ঐতিহাসিক প্রস্তাব পাস মার্কিন সিনেটে
- • ৮ বিভাগে ঝোড়ো হাওয়ার আভাস
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
