২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৪৭

শিরোনাম
পূর্ববর্তী সরকারের ১,৩০০ প্রকল্প বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী এক বছরে সেবা খাতে ঘুষ লেনদেন ১২ হাজার ৬৩৩ কোটি টাকা: টিআইবি ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের রোববার শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর 'বাংলাদেশ স্যাটেলাইট-১' থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা বিদ্যুৎ বিভাগের ঘোষণা, ৯ ঘণ্টা বন্ধ থাকবে সরবরাহ জুলাইতেই মিলতে পারে মালয়েশিয়া শ্রমবাজারের সুখবর

দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমল, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা হ্রাস

দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমল, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা হ্রাস

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১১:২১

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ৫ হাজার ৪৮২ টাকা কমেছে।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এর আগে এ ধরনের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম কমে হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২২ জুন স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি করে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। একই সঙ্গে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও বাড়ানো হয়েছিল।

তবে সেই সিদ্ধান্তের মাত্র দুই দিনের মাথায় আবারও দাম কমানো হলো। নতুন সমন্বয়ে সব ধরনের স্বর্ণের দামই হ্রাস পেয়েছে।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৭৮ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৩ হাজার ৪০৪ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ১৮৭ টাকা।

আরও পড়ুন