কোয়ার্টার ফাইনালে হতে পারে মেসি-রোনালদো দ্বৈরথ, টিকিটের দাম আকাশছোঁয়া
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১৫:১৮
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য মুখোমুখি লড়াই ঘিরে ফুটবল বিশ্বে বাড়ছে উত্তেজনা। আর্জেন্টিনা ও পর্তুগাল শেষ আটে উঠলে আধুনিক ফুটবলের দুই মহাতারকার আরেকটি স্মরণীয় দ্বৈরথ দেখা যেতে পারে।
সম্ভাব্য এই ম্যাচকে ঘিরে টিকিটের বাজারেও দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটির সবচেয়ে কম দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার ৯০০ মার্কিন ডলারে।
স্টেডিয়ামের নিচের সারির আসনের টিকিটের মূল্য ৫ হাজার থেকে ১০ হাজার ডলারের মধ্যে ওঠানামা করছে। আর প্রিমিয়াম আসনের দাম ১৩ হাজার ডলার ছাড়িয়েছে। সূচি প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই আর্জেন্টিনার ম্যাচের টিকিটের দাম প্রায় ১৭৫ শতাংশ বেড়েছে বলে জানা গেছে।
তবে ম্যাচটি এখনো নিশ্চিত হয়নি। আর্জেন্টিনা ও পর্তুগালকে আগে নকআউট পর্বের বাধা পেরোতে হবে। এরপরই সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে দুই দলের।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করার পর দ্বিতীয় ম্যাচেও জোড়া গোল করেছেন তিনি। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের অবস্থান আরও শক্ত করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
অন্যদিকে শুরুতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় ফিরেছেন রোনালদো। সেই ম্যাচে গোল করে তিনি বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে গোল করা প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়েন।
ফুটবলপ্রেমীদের অনেকের বিশ্বাস, মেসি ও রোনালদোর সম্ভাব্য এই লড়াই আধুনিক ফুটবলের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতার শেষ বিশ্বকাপ অধ্যায় হতে পারে। তবে টিকিটের উচ্চমূল্যের কারণে অনেক সমর্থককে হয়তো এই বহুল প্রতীক্ষিত ম্যাচ টেলিভিশনের পর্দায় বসেই উপভোগ করতে হবে।
আরও পড়ুন
- • শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
- • বর্ষার শুরুতেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু
- • স্পেনে ভয়াবহ তাপদাহে ৪ দিনে প্রাণ হারিয়েছে ২১২ জন
- • বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়, সই হবে ১৫ চুক্তি
- • গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত ৩ বগি উদ্ধার
- • হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৫
- • সীমান্তে টহলকালে বজ্রপাতে বিএসএফ সদস্যের মৃত্যু
- • বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পেলেন মন্ত্রীর মর্যাদা
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
