২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:১৫

শিরোনাম
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ

মানিকগঞ্জে স্কুলছাত্রী মারিয়া হত্যা: প্রধান শিক্ষকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

মানিকগঞ্জে স্কুলছাত্রী মারিয়া হত্যা: প্রধান শিক্ষকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৯:৪৫

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া (১৪) হত্যা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) রাতে নিহত মারিয়ার মা কামরুন্নাহার বাদী হয়ে সিংগাইর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাহরাইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আলিফ (১৬), তার মা রুমা (৪৫), বোন মিম (২২), বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (৫৯) এবং আরও কয়েকজন। এছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকেও অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আটজন হলেন- আলিফ, মাসুদ (৩৫), সুজন (৩০), রাসেল (৩০), রুমা, মিম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোহাম্মদ ইয়াকুব মোল্লা (২৯)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একটি শ্রেণিকক্ষে দশম শ্রেণির শিক্ষার্থী আলিফের সঙ্গে মারিয়ার আপত্তিকর আচরণের অভিযোগ ওঠে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়লে কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নেয়। পরে দুই শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয়।

একই দিন মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এর ছয় দিন পর, রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন ঝোপে স্থানীয়রা একটি স্কুলব্যাগ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে সেখানে খোঁজ নিয়ে মারিয়ার খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “মারিয়া হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। মামলার তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন