২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ১১:০৯

শিরোনাম
নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি বাড়াতে যৌথ প্রকল্পের চিন্তা হরমুজ প্রণালি পেরিয়েছে এমভি বাংলার জয়যাত্রা, চার মাস পর স্বস্তিতে ৩১ বাংলাদেশি নাবিক আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ

গুম-খুনের বিচারের দাবিতে আজ রাজধানীতে ১১ দলের সমাবেশ

গুম-খুনের বিচারের দাবিতে আজ রাজধানীতে ১১ দলের সমাবেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ০৯:৫০

আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আমলে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের বিচার দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোট। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জোটের নেতারা জানিয়েছেন, সমাবেশে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। একইসঙ্গে আগামী ৪ জুলাই দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হবে।

সোমবার (২২ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১-দলীয় জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

এর আগে সকাল ১০টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, দেশে এখনো বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত রয়েছে এবং ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে।

তিনি বলেন, জুলাইয়ের গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি। বিচার প্রক্রিয়া ধীরগতিতে এগোনোর কারণে জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

হামিদুর রহমান আযাদ আরও বলেন, সরকার যদি ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ব্যর্থ হয়, তাহলে ১১-দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানাসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

১১-দলীয় জোটের নেতারা জানিয়েছেন, বিচার, জবাবদিহি ও রাজনৈতিক সংস্কারের দাবিতে তাদের কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।

আরও পড়ুন