২২ জুন ২০২৬, সোমবার, ২৩:০০

শিরোনাম
প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম ঢাকায় রাসায়নিক অস্ত্র কনভেনশন বিষয়ক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা

চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ২১:২১

বাংলাদেশ বিমান বাহিনীর বহুল আলোচিত যুদ্ধবিমান আধুনিকায়ন কর্মসূচিতে নতুন গতি আসতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরকে কেন্দ্র করে ২৪টি চীনা জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

ডেইলি ওয়াদা’র এক প্রতিবেদনে সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলা হয়েছে, চলতি বছরের আগস্টের মধ্যেই যুদ্ধবিমান ক্রয়সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের আশা করছে সরকার। সূত্রটির দাবি, প্রতিটি জে-১০সিই যুদ্ধবিমানের সম্ভাব্য মূল্য প্রায় ৪ কোটি মার্কিন ডলার।

প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে একটি চীনা প্রতিনিধিদল ঢাকায় এসে এ বিষয়ে আলোচনা এগিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রীর চীন সফরের সময় বাংলাদেশের প্রতিনিধিদল দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে অধিগ্রহণ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করতে পারে।

তবে যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ডেইলি ওয়াদা একটি নতুন সংবাদমাধ্যম, যা সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিবের উদ্যোগে পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন