২২ জুন ২০২৬, সোমবার, ২২:২৬

শিরোনাম
রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প! ভারতের লখনৌতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৫ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার সম্ভাবনা কম শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চার দিনে জমা ১৭ লাখ টাকার বেশি তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বন্ধ শত শত স্কুল শনিবারের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত নতুন নির্দেশনা ‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ ‘গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা’, খুদে ভক্তদের সঙ্গে কেয়া পায়েল চিড়িয়াখানা ছাড়ল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ২১:০১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের জন্য বড় মানবিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। তিনি দ্রুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সোমবার (২২ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ফাতমা মেরিচ ইয়িলমাজ। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।

বৈঠকে তিনি উল্লেখ করেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

এ সময় বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তুর্কি রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. ফাতমা মেরিচ ইয়িলমাজ। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা, প্রাথমিক ও জরুরি চিকিৎসা, স্যানিটেশন এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে তুরস্ক।

রোহিঙ্গাদের জন্য তুরস্কের চলমান মানবিক সহায়তার জন্য তুর্কি প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

আরও পড়ুন