‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ভারত-বাংলাদেশ সম্পর্কের নয়’
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৮:৫০
ভারত ও বাংলাদেশের সম্পর্ককে প্রতিবেশীসুলভ এবং স্থায়ী উল্লেখ করে বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হতে পারে, কিন্তু প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ‘ডিভোর্স’ সম্ভব নয়।
সোমবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
বগুড়া-৫ আসনের এই সংসদ সদস্য বলেন, “আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে, স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত-বাংলাদেশ আমরা প্রতিবেশী। এই প্রতিবেশীর সম্পর্কের ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না না ভারত পারবে, না বাংলাদেশ পারবে।”
জিএম সিরাজ বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। তাঁর ভাষ্য, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। তাই দুই দেশের সম্পর্ক যেন সাময়িক না হয়ে দীর্ঘস্থায়ী ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠে, সেটিই কাম্য।
সংসদে বক্তব্যে তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের মন্তব্যও উল্লেখ করেন। তিনি বলেন, নতুন হাইকমিশনার দুই দেশের বন্ধুত্ব নিয়ে ইতিবাচক বক্তব্য দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা বিতর্ক দেখা গেছে। কেন এমন প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, সেটি নিয়ে ভাবার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সীমান্ত দিয়ে মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জিএম সিরাজ বলেন, ‘পুশইন’ বা ‘পুশব্যাক’ প্রক্রিয়া বন্ধ হওয়া উচিত। তিনি ভারত সরকারের প্রতি এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই সংসদ সদস্য। তিনি বলেন, মাদক দেশের যুবসমাজ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আরও পড়ুন
- • ৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ ব্যবহারের নির্দেশনা
- • প্রতিবেশী ভারতের সাথে 'ডিভোর্স' হতে পারে না: জিএম সিরাজ
- • অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তনে আর্জেন্টিনার একাদশ
- • রাজধানীতে ফের আকস্মিক ভূমিকম্প!
- • ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানীসহ পুরো দেশ
- • চীন সফরে ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার আলোচনা
- • রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইল বাংলাদেশ
- • সন্ধ্যা থেকে পাঁচ জেলায় মাঠে নামল বিজিবি
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • আরেকটি অঘটনের খুব কাছে গিয়েও জয় পেল না সৌদি আরব
