২২ জুন ২০২৬, সোমবার, ১৫:৪০

শিরোনাম
বিনিয়োগ বাড়াতে ব্যবসা শুরুর বাধা দূর করা হবে: বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত ২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশের ডাক দিল ১১ দলীয় জোট

রাজধানীতে কাল বিক্ষোভ সমাবেশের ডাক দিল ১১ দলীয় জোট

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১৪:১৫

গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জামায়াতে ইসলামীর আমিরসহ জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জোটের পক্ষ থেকে জানানো হয়, একই দাবিতে আগামী ৪ জুলাই জেলা শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ১১ দলীয় জোট ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানান হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, আগামী বৈঠকে এসব কর্মসূচি চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন