ভাইরাল ভিডিওর জেরে বিএনপির দুই নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৮:৪২
জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি পৌর বিএনপি।
বহিষ্কৃত নেতারা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার এবং সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল। দলীয় শৃঙ্খলাবিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল ও যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই দুই নেতাকে মাদকসদৃশ বস্তু সেবন করতে দেখা গেছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। তবে এ বিষয়ে আমিনুল সরকার ও ফিরোজ মণ্ডলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে তাদের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর ইসলামের বিরুদ্ধে একই ধরনের ভিডিও ছড়িয়ে পড়লে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে করা মামলায় পত্রিকার সম্পাদক গ্রেপ্তার
- • ইরানের পর এবার কিম জং উন! নতুন প্রতিপক্ষ ঠিক করলেন ট্রাম্প
- • আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ
- • নতুন চমক নিয়ে আসছেন ধানুষ, টিজারে বিশ্বব্যাপী আলোচনার ঝড়!
- • ব্যবসায়িক সিন্ডিকেটের পেছনে রয়েছে রাজনৈতিক প্রশ্রয়: জামাতের আমির
- • জয়পুরহাটের ২ বিএনপি সভাপতি বহিষ্কার
- • হাইতির বিপক্ষেও নামছেন না নেইমার, তবে কি আনচেলত্তির তুরুপের তাস নেইমার?
- • লেবাননে হামলায় নিহত ৪ ইসরায়েলি সেনা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
