১৯ জুন ২০২৬, শুক্রবার, ১৬:০৮

শিরোনাম
আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল বিসিএস প্রশাসন ক্যাডারে বড় রদবদল: ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর

আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল

আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৪:৫২

আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে যাচ্ছে সরকার। এর মধ্যে বরিশাল ও খুলনার হাসপাতাল দুটি আগামী আগস্টের শুরুতেই উদ্বোধনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে শয্যা বৃদ্ধির সুযোগ রাখা হয়েছে। প্রতিটি হাসপাতালে বৃহৎ পরিসরের আইসিইউ ইউনিট স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, পাঁচটি হাসপাতালের জন্য প্রয়োজনীয় ফার্নিচার ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালুর জন্য প্রায় ১ হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে। এ লক্ষ্যে জনবল নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী আরও জানান, নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি-প্যারামিটার মনিটর, কার্ডিয়াক মনিটর ও ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি আগামী জুলাইয়ের মধ্যেই হাসপাতালগুলোতে পৌঁছে দেওয়া হবে।

গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে দেশের বিভিন্ন বিভাগে নির্মাণ শেষ হলেও দীর্ঘদিন অব্যবহৃত থাকা শিশু হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপর থেকেই হাসপাতালগুলো চালুর কার্যক্রম জোরদার করা হয়।

বরিশাল শিশু হাসপাতাল আগামী ১ আগস্ট উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। একই সময়ে খুলনা শিশু হাসপাতাল চালুতেও দ্রুত কাজ চলছে। কুমিল্লা, রংপুর ও রাজশাহীতেও হাসপাতালগুলো চালুর প্রস্তুতি এগিয়ে যাচ্ছে।

এদিকে দীর্ঘ ছয় বছর অব্যবহৃত থাকার পর রংপুর শিশু হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে কুমিল্লা শিশু হাসপাতালের জন্য প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির চাহিদাপত্র সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

রাজশাহী শিশু হাসপাতাল আগামী তিন মাসের মধ্যে চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে সেখানে বহির্বিভাগ (আউটডোর) সেবা চালু করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য সেবাও চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের কর্মকর্তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, শিশুস্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং বিভাগীয় পর্যায়ে বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য করতেই এই হাসপাতালগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে রাজধানীকেন্দ্রিক চিকিৎসা সেবার চাপও অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন