১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৫৩

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ২১:৩৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ অধিবেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান চীনের রাষ্ট্রদূত।

বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন