১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৫৬

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, জানালেন চিকিৎসকরা

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, জানালেন চিকিৎসকরা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ২২:১৫

ব্রাজিল সমর্থকদের সবচেয়ে বড় অপেক্ষা এখন নেইমারের মাঠে ফেরা। তবে দলের চিকিৎসকদের মূল্যায়ন বলছে, চলমান টুর্নামেন্টের গ্রুপ পর্বে এই তারকা ফরোয়ার্ডকে পাওয়ার সম্ভাবনা নেই।

গত ২৮ মে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছিলেন, ডান পায়ের কাফের গ্রেড-২ চোট থেকে সেরে উঠতে নেইমারের দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে। সেই সময়সীমা মূলত তাকে আবার অনুশীলনে ফেরানোর জন্য নির্ধারণ করা হয়েছিল, সরাসরি ম্যাচে নামানোর জন্য নয়।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মরিসটাউনে ব্রাজিল দলের অনুশীলন ক্যাম্পে হালকা ট্রেনিংয়ে ফিরেছেন নেইমার। ফিটনেস কোঅর্ডিনেটর ক্রিস্তিয়ানো নুন্নেসের তত্ত্বাবধানে তিনি বলসহ ও বল ছাড়া বিভিন্ন অনুশীলনে অংশ নিয়েছেন। এমনকি সতীর্থদের সঙ্গে সীমিত পরিসরে পাসিং ড্রিলেও দেখা গেছে তাকে।

চিকিৎসক ও কোচিং স্টাফের মতে, এটি পুনর্বাসনের গুরুত্বপূর্ণ ধাপ হলেও পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে এখনও সময় প্রয়োজন। ফলে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে নেইমারকে পাওয়া যাচ্ছে না বলেই ধরে নেওয়া হচ্ছে।

উচ্চ পর্যায়ের ফুটবলে পেশির চোট থেকে ফিরে সরাসরি ম্যাচে নামার আগে খেলোয়াড়কে ধাপে ধাপে ফিটনেস ও ম্যাচ-প্রস্তুতির পরীক্ষা দিতে হয়। সেই প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন ব্রাজিলের ‘নাম্বার টেন’।

তবে পুনর্বাসনের অগ্রগতি সন্তোষজনক হওয়ায় নকআউট পর্বে নেইমারকে মাঠে দেখা যেতে পারে বলে আশাবাদী ব্রাজিল শিবির।

আরও পড়ুন