৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ২২:৫৫
আগামী ৭২ ঘণ্টায় দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন লিমিটেড। একই সঙ্গে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টা ২১ মিনিটে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে এবং এ পরিস্থিতি আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে। আট বিভাগের সব এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছু জেলায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে একাধিক দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর মধ্যে কয়েকটি এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়াসহ এক বা দুই দফা হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা
- • গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, জানালেন চিকিৎসকরা
- • বাইক দুর্ঘটনায় আহত জোভান
- • চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
