১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৩:৫৪

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর

নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ২০:১৪

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছর বয়সী শিশু নন্দিনী হত্যার ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত বিচার সম্পন্নের আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি এই হত্যাকাণ্ডকে নির্মম ও নৃশংস উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে নন্দিনীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ত্রাণমন্ত্রী। এ সময় তিনি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, নিষ্পাপ একটি শিশুকে হত্যাকারীরা মানবতার শত্রু এবং তাদের এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযুক্তরা হত্যার দায়ও স্বীকার করেছে। ফলে দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে অপরাধীদের শাস্তির আওতায় আনার বিষয়ে সরকার আশাবাদী।

প্রশাসনের গাড়ি ভাঙচুরের ঘটনাকে নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে ফেরার পথে প্রশাসনের ওপর হামলা ও সরকারি যানবাহন ভাঙচুর করা হয়েছে। যারা আইনের শাসন প্রতিষ্ঠা চায় না, তারাই এসব ঘটনার সঙ্গে জড়িত বলে গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত বিধান চন্দ্রের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পরে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জেলা পুলিশ ও প্রশাসনের আটটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ১৮ জন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন