পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৬:২০
পদ্মা সেতুর পিলারের নিচে মাটি অপসারণের বিষয়ে ছড়িয়ে পড়া তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সেখানে পিলারের নিচের মাটি কাটা হয়নি; বরং নির্মাণকাজের সময় ব্যবহৃত সাময়িক রাস্তা অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি জানান, পদ্মা সেতুর পিলার নির্মাণের সময় যে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল, সেটিই বর্তমানে অপসারণ করা হচ্ছে। তার মতে, এই কাজ আগের সরকার আমলেই সম্পন্ন হওয়া উচিত ছিল।
মন্ত্রী বলেন, “এতে সেতুর কোনো ক্ষতি হবে না। বরং নদীর নাব্যতা ও পানির স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধারে এটি সহায়ক হবে।”
রাজধানীর যানজট নিরসনে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ রবিউল আলম। তিনি জানান, ঢাকার বাস টার্মিনালগুলোর সঙ্গে আশপাশের এলাকার সংযোগ বাড়াতে কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাস, মেট্রোরেল ও মনোরেলকে সমন্বিত করে আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে রেলওয়ের জন্য ১৫০টি নতুন বগি কেনার পরিকল্পনার কথাও জানান তিনি। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সংলাপে তিনি মেট্রোরেল স্টেশন ও পিলারে পোস্টার লাগানো বন্ধে সিটি করপোরেশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা
- • গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, জানালেন চিকিৎসকরা
- • বাইক দুর্ঘটনায় আহত জোভান
- • চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- • নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
