১৯ জুন ২০২৬, শুক্রবার, ১৬:০১

শিরোনাম
আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল বিসিএস প্রশাসন ক্যাডারে বড় রদবদল: ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর

সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে টসে হারলো টাইগাররা

সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে টসে হারলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৪:৪০

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার লড়াইয়ে টসে হেরেছে বাংলাদেশ। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।

প্রথম ম্যাচে ৪ উইকেটের পরাজয়ে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য ম্যাচটি ‘বাঁচা-মরার’ লড়াই। জয় ছাড়া সিরিজে ফেরার আর কোনো পথ নেই স্বাগতিকদের সামনে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করলেও অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে একাদশের বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরীফুল ইসলামকে।

তাদের জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং গতিময় পেসার নাহিদ রানা। স্পিন ও গতির সমন্বয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই চাপে রাখার পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।

নিয়মিত অধিনায়ক লিটন দাস অনুপস্থিত থাকায় এই ম্যাচেও দলের নেতৃত্ব দিচ্ছেন তাওহীদ হৃদয়। প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় সংগ্রহ বড় না হওয়ায় বোলারদের লড়াই সত্ত্বেও জয় তুলে নিতে পারেনি বাংলাদেশ। তাই সিরিজে সমতা ফেরাতে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই উন্নতির প্রত্যাশা থাকবে টাইগারদের কাছ থেকে।

এদিকে, সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া বড় সংগ্রহ গড়ে বাংলাদেশের ওপর চাপ তৈরি করতে চাইবে। ফলে চট্টগ্রামে দুই দলের মধ্যকার ম্যাচটি জমে উঠার আভাস মিলছে শুরু থেকেই।

আরও পড়ুন