একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৬:৪২
একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি, সাহিত্যিক এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাহিত্য সম্পাদক আল মুজাহিদী আর নেই। শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, কবি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। কয়েক মাস ধরে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। চলতি বছরের এপ্রিলে গুরুতর অসুস্থ হয়ে তিনি ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।
সে সময় পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার কিডনির কার্যক্ষমতা ব্যাহত হয়েছিল, শরীরে এসিডের মাত্রা বেড়ে গিয়েছিল এবং হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। পাশাপাশি তিনি একটি মাইনর হার্ট অ্যাটাকেও আক্রান্ত হন।
১৯৪৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন আল মুজাহিদী। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতি ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি। পরবর্তীতে বাংলা সাহিত্যাঙ্গনে একজন স্বনামধন্য কবি ও সাহিত্যিক হিসেবে নিজস্ব অবস্থান গড়ে তোলেন।
কবিতা, উপন্যাস, ছোটগল্প, শিশু সাহিত্য ও অনুবাদ সাহিত্যে সমান দক্ষতার পরিচয় দিয়েছেন আল মুজাহিদী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে হেমলকের পেয়ালা, ধ্রুপদ ও টেরাকোটা, যুদ্ধ নাস্তি, মৃত্তিকা অতি-মৃত্তিকা, প্রিজন ভ্যান, প্রাচ্য পৃথিবী, সৌর জোনাকি, অ্যাকাডেমাসের বাগান, আল মুজাহিদীর শ্রেষ্ঠ কবিতা এবং আল মুজাহিদীর প্রেমের কবিতা।
উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য প্রথম প্রেম, চাঁদ ও চিরকুট, লাল বাতির হরিণ, রূপোলি রোদ্দুর ও আলোর পাখিটা। এছাড়া ছোটগল্পে প্রপঞ্চের পাখি, বাতাবরণ এবং ভরা কটাল মরা কটালের চাঁদ পাঠকমহলে সমাদৃত।
সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘জীবনানন্দ দাশ একাডেমি পুরস্কার’, ‘কবি জসীমউদ্দীন একাডেমি পুরস্কার’, ‘মাইকেল মধুসূদন একাডেমি পুরস্কার’, ‘জয়বাংলা সাহিত্য পুরস্কার’সহ অসংখ্য সম্মাননা লাভ করেন। পাশাপাশি তিনি দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক অর্জন করেন।
তার মৃত্যুতে দেশের সাহিত্য, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
- • সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
- • দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৭৪ জন
- • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
- • লিগ্যাল এইড সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী
- • জবিতে ব্যাংকিংখাতে প্রাইম ব্যাংকের দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত
- • রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়
- • আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল
- • সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে টসে হারলো টাইগাররা
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
