১৯ জুন ২০২৬, শুক্রবার, ১৮:২১

শিরোনাম
সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৭৪ জন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল বিসিএস প্রশাসন ক্যাডারে বড় রদবদল: ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি
শিরোনাম
সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৭৪ জন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল বিসিএস প্রশাসন ক্যাডারে বড় রদবদল: ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাজেটের পরও স্থিতিশীল বাজার, কম দামে বিক্রি হচ্ছে সবজি ও মুরগি

জবিতে ব্যাংকিংখাতে প্রাইম ব্যাংকের দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত

জবিতে ব্যাংকিংখাতে প্রাইম ব্যাংকের দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৬:৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাব ও প্রাইম ব্যাংক পিএলসি’র যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘Engaging & Inspiring Youth in Banking’ শীর্ষক অনুষ্ঠান হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ই জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানই যথেষ্ট নয়; তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন ও কর্মক্ষেত্রে সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে তারা নিজেদের কাঙ্ক্ষিত পেশাগত অবস্থানে পৌঁছাতে পারে। এ লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও করপোরেট সংস্থার সঙ্গে ক্যারিয়ারভিত্তিক সহযোগিতা ও সমন্বয়ের কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে ব্যাংকিং খাত একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের এ ধরনের অনুষ্ঠান থেকে অভিজ্ঞতা ও দিকনির্দেশনা গ্রহণের আহ্বান জানান। 

অনুষ্ঠানের মূল পর্বে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠন, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে সফলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রাইম ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এম এম মাহবুব হাসান এবং এইচআর রিসেপশনের প্রতিষ্ঠাতা মোঃ সিরাজ উদ্দিন চৌধুরী। কী-নোট স্পিকার হিসেবে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যাংকিং খাতের বর্তমান সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, "কর্মক্ষেত্রে সফল হতে হলে আবেগকে কবর দিতে হয়। দিনশেষে আপনি কত মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারলেন, সেটার উপরই আপনার প্রকৃত সফলতা নির্ভর করছে।" বর্তমান যুবসমাজের চ্যালেঞ্জসমূহ তুলে ধরে তিনি কর্মসংস্থান সংকট, মানসিক স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে বাস্তবতার ঘাটতি এবং আর্থিক সচেতনতার অভাবের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষের দিকে শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা ব্যাংকিং সেক্টর ও ক্যারিয়ার নিয়ে তাদের বিভিন্ন জিজ্ঞাসা তুলে ধরেন এবং সেরা প্রশ্নদাতাদের পুরস্কৃত করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের করপোরেট ইন্টারভিউয়ের বাস্তব অভিজ্ঞতা দিতে একটি ‘লাইভ মক ইন্টারভিউ’ সেশন অনুষ্ঠিত হয়। এতে চমৎকার পারফরম্যান্সের ভিত্তিতে সেরা পারফর্মারকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাঃ আলী নূর এবং জবি ক্যারিয়ার ক্লাবের মডারেটর সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি একেএম তামীম রহমান, সাধারণ সম্পাদক রব্বানী রাশা রাতুলসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বক্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন