মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ২০:২১
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
মঙ্গলবার (১৬ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী যোগদানের তারিখ থেকে তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তার দায়িত্বের মেয়াদ হবে যোগদানের দিন থেকে পরবর্তী দুই বছর। তবে প্রয়োজন হলে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার এ নিয়োগ বাতিল করতে পারবে। একই সঙ্গে চেয়ারম্যানও সরকারের কাছে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে আফরোজা আব্বাসের এ দায়িত্ব হবে অবৈতনিক।
আফরোজা আব্বাস বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সহধর্মিণী। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি দেশের নারীর ক্ষমতায়ন ও উন্নয়নবিষয়ক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির নেতৃত্বে আসীন হলেন।
আরও পড়ুন
- • ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • আর্জেন্টিনা ভক্তকে ব্রাজিলিয়ান বানিয়ে বিপত্তি, ডাক পড়লো থানায়
- • মানিকগঞ্জের ঐতিহ্য হাজারি গুড় এবার জিআই স্বীকৃত
- • মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস
- • এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ
- • জাপানের উদ্যোগে চট্টগ্রামের বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ
- • নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার
- • এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রামে ভিড়ছে এমটি নিনেমিয়া
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
