আর্জেন্টিনা ভক্তকে ব্রাজিলিয়ান বানিয়ে বিপত্তি, ডাক পড়লো থানায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ২০:৪৬
যশোরের কেশবপুরে এক আর্জেন্টিনা সমর্থককে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্রাজিলের জার্সি পরানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই সমর্থক।
মঙ্গলবার (১৬ জুন) কেশবপুর থানায় অভিযোগ করেন উপজেলার নতুন মূলগ্রামের বাসিন্দা অহিদুর রহমান অন্তু।
অভিযোগে তিনি উল্লেখ করেন, জ্ঞান হওয়ার পর থেকেই তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন নিবেদিতপ্রাণ সমর্থক। কিন্তু এক ব্যক্তি তাকে ব্রাজিলের সমর্থক হিসেবে উপস্থাপন করতে এআই প্রযুক্তির মাধ্যমে ব্রাজিলের জার্সি পরা একাধিক ছবি তৈরি করে ফেসবুকে প্রচার করেছেন।
অন্তুর দাবি, এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় তার ব্যক্তিগত ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে বিষয়টি তার জন্য মানহানিকর বলেও অভিযোগে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই সমর্থক।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন
- • আজ ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি মেসির সামনে
- • ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • আর্জেন্টিনা ভক্তকে ব্রাজিলিয়ান বানিয়ে বিপত্তি, ডাক পড়লো থানায়
- • মানিকগঞ্জের ঐতিহ্য হাজারি গুড় এবার জিআই স্বীকৃত
- • মহিলা সংস্থার নেতৃত্বে আফরোজা আব্বাস
- • এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ
- • জাপানের উদ্যোগে চট্টগ্রামের বর্জ্য থেকে মিলবে বিদ্যুৎ
- • নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
