১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ২১:৪৯

শিরোনাম
ফ্যামেলি কার্ড বিতরণে মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী এমপিদের কক্ষ নির্মাণে ৬ লাখ বরাদ্দ নিয়ম না মানলে সংসদ চলবে না: স্পিকার বাংলাদেশ বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন আরও ১০ জেলা রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা: রেলপথমন্ত্রী ফুটবল বিশ্বকাপে নিজের পছন্দের দল নিয়ে রহস্য রাখলেন তারেক রহমান আমিরাত থেকে দ্বিতীয় দফায় অপরিশোধিত তেল নিয়ে আসছে এমটি নিনেমিয়া আশুরার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনে নিষেধাজ্ঞা

মানিকগঞ্জের ঐতিহ্য হাজারি গুড় এবার জিআই স্বীকৃত

মানিকগঞ্জের ঐতিহ্য হাজারি গুড় এবার জিআই স্বীকৃত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ২০:৩৭

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড় ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ অর্জন করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর এ স্বীকৃতি পাওয়ায় জেলার উৎপাদক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।

শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি) মঙ্গলবার (১৫ জুন) আনুষ্ঠানিকভাবে ‘মানিকগঞ্জের হাজারী গুড়’-কে জিআই সনদ প্রদান করে। ডিপিডিটির মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত জিআই (আর) ফরম-১ এর মাধ্যমে এ নিবন্ধন সম্পন্ন হয়।

সনদ অনুযায়ী, জেলা প্রশাসক, মানিকগঞ্জের নামে ৩০ নম্বর শ্রেণিতে জিআই-৬২ নম্বরে পণ্যটি ২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি থেকে নিবন্ধিত হয়েছে।

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলে উৎপাদিত হাজারী গুড় বহু বছর ধরে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছে। খেজুরের উৎকৃষ্ট রস থেকে ঐতিহ্যবাহী পদ্ধতিতে তৈরি এ গুড়ের স্বাদ ও ঘ্রাণ একে দেশের অন্যান্য অঞ্চলের গুড় থেকে আলাদা পরিচিতি দিয়েছে।

শীত মৌসুমে দেশের বিভিন্ন এলাকায় হাজারী গুড়ের ব্যাপক চাহিদা থাকে। বিদেশে বসবাসরত বাংলাদেশিদের কাছেও এ গুড় অত্যন্ত জনপ্রিয়।

স্থানীয়দের মতে, প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী হাজারী গুড় শুধু একটি খাদ্যপণ্য নয়, বরং মানিকগঞ্জের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। জিআই স্বীকৃতির ফলে আন্তর্জাতিক বাজারে এর পরিচিতি ও ব্র্যান্ড মূল্য আরও বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ স্বীকৃতির মাধ্যমে হাজারী গুড়ের রপ্তানি সম্ভাবনা বাড়বে, স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং উৎপাদন ও বিপণন ব্যবস্থার সম্প্রসারণের ফলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার উদ্যোগে জিআই নিবন্ধনের প্রক্রিয়া এগিয়ে যায়। তার সক্রিয় প্রচেষ্টার ফলেই দীর্ঘদিনের প্রত্যাশিত এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

জিআই সনদ পাওয়ার মধ্য দিয়ে মানিকগঞ্জের হাজারী গুড় এখন আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরির পথে নতুন এক অধ্যায়ে প্রবেশ করল।

আরও পড়ুন