১৯ জুন ২০২৬, শুক্রবার, ২০:৫৩

শিরোনাম
আগের ইউনিফর্মে ফিরছে পুলিশ, গেজেট প্রকাশ ব্যবসায়িক সিন্ডিকেটের পেছনে রয়েছে রাজনৈতিক প্রশ্রয়: জামাতের আমির সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১৭৪ জন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই রিজার্ভ চুরি মামলার ‘খসড়া চার্জশিট’ নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় আইসিইউ ও আধুনিক যন্ত্রপাতি নিয়ে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত শিশু হাসপাতাল বিসিএস প্রশাসন ক্যাডারে বড় রদবদল: ১২ কর্মকর্তার পদোন্নতি ও বদলি

লেবাননে হামলায় নিহত ৪ ইসরায়েলি সেনা

লেবাননে হামলায় নিহত ৪ ইসরায়েলি সেনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১৯:২৮

দক্ষিণ লেবাননে সংঘর্ষে চার ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর উত্তেজনা আরও বেড়েছে মধ্যপ্রাচ্যে। পরিস্থিতির অবনতির জেরে শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক স্থগিত করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্যাংকে হামলায় একজন ব্যাটালিয়ন কমান্ডারসহ চার সেনা নিহত হন। এর জবাবে দক্ষিণ ও পূর্ব লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার গভীর রাতে তেবনিত গ্রামের কাছে একটি ইসরায়েলি ট্যাংকের ওপর হামলা চালানো হয়। এরপর নাবাতিয়েহসহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়।

চার সেনার মৃত্যুর পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের মন্ত্রীরা আরও কঠোর সামরিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।

অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “এবার নরকের দরজা খুলে দেওয়ার সময় এসেছে।”

জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির বলেন, “পুরো লেবাননকে জ্বলতে হবে। আমাদের সন্তানদের রক্ত ও দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না।”

ইসরায়েলের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে হিজবুল্লাহর হামলায় অন্তত ৩৪ জন সেনা এবং চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, চলমান সংঘাতে দেশটিতে প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে নিহতদের মধ্যে বেসামরিক ও যোদ্ধার সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

এদিকে সংঘাত তীব্র হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। একই কারণে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও তার নির্ধারিত সফর বাতিল করেছেন।

প্রতিফলন/এনজেএস

আরও পড়ুন