১৯ জুন ২০২৬, শুক্রবার, ১১:০১

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর স্বস্তি জ্বালানি বাজারে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০৯:৫৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়বে—এমন প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার (১৯ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০ দশমিক ৬৮ শতাংশ কমে ৭৮ দশমিক ৩১ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৪৬ সেন্ট বা ০ দশমিক ৬০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ১৪ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ স্বাভাবিক হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পাবে। ফলে সরবরাহ-সংকটের আশঙ্কা কমে যাওয়ায় তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই বহুল আলোচিত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করে। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে চুক্তিতে সই করেন।

সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পাশাপাশি ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালির কার্যক্রম স্বাভাবিক হলে তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন