‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ০১:৫৯
বরগুনার পাথরঘাটায় আদালতের নির্দেশে দায়ের করা একটি মামলার নারী বাদী ফাতিমা জোমাদ্দার অর্পার ওপর হামলার অভিযোগ উঠেছে মামলার প্রধান আসামি বাদশা আকনের বিরুদ্ধে। একই সঙ্গে মামলা গ্রহণে বিলম্ব এবং বাদীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার চরদুয়ানী এলাকা থেকে থানায় যাওয়ার পথে অর্পাকে মারধর করে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী জানান, হামলার খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং বাদীকে উদ্ধার করা হয়েছে।
অর্পার অভিযোগ, আদালতের নির্দেশে দায়ের করা মামলার প্রধান আসামিকে বুধবার রাতে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয়। এর পরদিনই তিনি হামলার শিকার হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০ মে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুর রহমান অর্পার অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পাথরঘাটা থানার ওসিকে নির্দেশ দেন। তবে বাদীর দাবি, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা নিতে বিলম্ব করা হয়।
অর্পার ভাষ্যমতে, থানায় গেলে ওসি মোহাম্মদ এনাম তাকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার।’ এ ঘটনায় তিনি অপমানিত ও বিব্রত বোধ করেন। ওই সময় উপজেলা বিএনপির নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম চৌধুরী জেবুও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
মরিয়ম চৌধুরী জেবু বলেন, তার সামনেই ওসি এ ধরনের মন্তব্য করেন এবং এতে উপস্থিত সবাই বিব্রত হন। তিনি মনে করেন, আদালতের নির্দেশ যথাসময়ে বাস্তবায়ন ও আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পরবর্তী ঘটনা এড়ানো সম্ভব হতো।
অর্পা আরও অভিযোগ করেন, গত ১৪ জুন মামলার বিষয়ে কথা বলতে ওসির সরকারি নম্বরে একাধিকবার ফোন করেও সাড়া পাননি। পরে ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে তাকে জবাবদিহি করতে বলা হয়। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ওসি মোহাম্মদ এনামের সরকারি নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন, ওসির বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি জানান, ওসির সরকারি ফোনে সাড়া না দেওয়ার বিষয়ে এর আগেও অভিযোগ শোনা গেছে।
প্রতিফলন/এনজেএস
আরও পড়ুন
- • ‘আপনি সেই মাল?’ নারী বাদীকে দেখে ওসির মন্তব্য
- • ইরানের বন্দরগুলো থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- • মমতাকে বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিলীপ ঘোষের
- • ডিপফেক ও এআই অপব্যবহারের বিরুদ্ধে প্রীতি জিন্টার যুদ্ধ
- • সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা হারুন অর রশীদ আর নেই
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
