সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ জুন, ২০২৬, ১৫:০৩
সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে মাছের রেণু পোনা ধরতে গিয়ে বন্য কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সেলিনা বেগম জয়মনি গ্রামের আব্দুল শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার(১৭ জুন) বিকেলে সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকার শেলা নদীর চরে জাল দিয়ে মাছের রেণু পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৬টার দিকে হঠাৎ একটি বন্য কুমির নদী থেকে উঠে এসে তাকে আক্রমণ করে। একপর্যায়ে কুমিরটি তাকে টেনে নদীর গভীর পানিতে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনার খবর পেয়ে জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তারা লাঠিসোঁটা ও দেশীয় সরঞ্জাম নিয়ে কুমিরটিকে ধাওয়া করেন এবং দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে সেলিনা বেগমের মরদেহ উদ্ধার করেন।
জয়মনি ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্য নান্টু গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীর চরে পোনার জাল টানার সময় আকস্মিকভাবে কুমিরের আক্রমণের শিকার হন সেলিনা বেগম। স্থানীয়দের সাহসী ও তাৎক্ষণিক উদ্যোগের ফলে কুমিরের কবল থেকে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয়দের মতে, সুন্দরবন সংলগ্ন নদী ও খালে কুমিরের বিচরণ বৃদ্ধি পাওয়ায় জেলে ও পোনা সংগ্রহকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
- • চাকরির প্রলোভনে চট্টগ্রামে নিয়ে বিধবাকে গণধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
- • ফুটবল ইতিহাসের অজেয় জুটি: পেলে এবং মানে গারিঞ্চা
- • ৭২ ঘণ্টায় দেশজুড়ে বজ্রবৃষ্টির শঙ্কা
- • ‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা
- • গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, জানালেন চিকিৎসকরা
- • বাইক দুর্ঘটনায় আহত জোভান
- • চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
- • নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
