যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনকে, দেখতে ভিড় বিয়েবাড়িতে
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১৬:০২
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়া গ্রামে বুধবার ছিল ভিন্ন রকম এক বিয়ের আয়োজন। কারণ, সেখানে যমজ দুই বোনের সঙ্গে বিয়ে হয়েছে যমজ দুই ভাইয়ের। ব্যতিক্রমী এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই নবদম্পতিদের একনজর দেখতে বিয়েবাড়িতে ভিড় করেন আশপাশের এলাকার মানুষ।
বুধবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের যমজ দুই মেয়ে সুমাইয়া আক্তার ও সোনিয়া আক্তারের বিয়ে হয় লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা নুরুল আলমের যমজ দুই ছেলে আব্দুর রাজ্জাক ও আব্দুল জব্বারের সঙ্গে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুই ভাই বর্তমানে দুবাইয়ে কর্মরত। আব্দুর রাজ্জাকের সঙ্গে সুমাইয়া আক্তার এবং আব্দুল জব্বারের সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। প্রতিটি বিয়েতে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, যমজ দুই ভাই ও যমজ দুই বোনের বিয়ের ঘটনা এলাকায় খুব একটা দেখা যায় না। তাই কৌতূহল থেকেই অনেকে বিয়েবাড়িতে এসেছেন। কেউ নিমন্ত্রণ পেয়ে, আবার কেউ শুধু নবদম্পতিদের দেখার আগ্রহে উপস্থিত হয়েছেন।
নবদম্পতিদের মধ্যে আব্দুর রাজ্জাক ও আব্দুল জব্বার বলেন, ছোটবেলা থেকেই তাঁরা একসঙ্গে বড় হয়েছেন। তাঁদের ইচ্ছা ছিল যমজ দুই বোনকে বিয়ে করার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে যমজ দুই বোনের সন্ধান পান তাঁরা। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়।
দুই কনের চাচা রফিকুল ইসলাম মনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং এলাকার এক শিক্ষকের সহায়তায় দুই যমজ মেয়ের জন্য যমজ পাত্রের সন্ধান পাওয়া যায়। মেয়েরা এইচএসসি পরীক্ষার্থী। অন্যদিকে ছেলেরাও লেখাপড়া শেষ করে বিদেশে চাকরি করছেন। দুই পরিবারের সম্মতিতেই বিয়ে সম্পন্ন হয়েছে।
বরদের বাবা নুরুল আলম বলেন, ‘যমজ দুই ছেলের জন্য যমজ দুই মেয়েকে পুত্রবধূ হিসেবে পেয়ে আমরা আনন্দিত। সবার কাছে তাদের সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য দোয়া চাই।’
ব্যতিক্রমী এই বিয়েকে ঘিরে এলাকায় বেশ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকেই নবদম্পতিদের জন্য শুভকামনা জানিয়েছেন।
আরও পড়ুন
- • আর্জেন্টিনার জন্য ২০০ কোটি ডলারের অর্থায়ন প্যাকেজ অনুমোদন বিশ্বব্যাংকের
- • ১০৯ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সন্ধান পাওয়ার দাবি মিয়ানমারের
- • দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প
- • যমজ দুই ভাইয়ের বিয়ে যমজ দুই বোনকে, দেখতে ভিড় বিয়েবাড়িতে
- • ইসরায়েল না থাকলে যুক্তরাষ্ট্রও থাকত না’-বিতর্কিত মন্তব্য মার্কিন রাষ্ট্রদূতের
- • জম্মু-কাশ্মীরে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে,আহত ৪ ভারতীয় সেনা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বিশ্বকাপে শক্ত অবস্থানে আর্জেন্টিনা, পরবর্তী লড়াই অস্ট্রিয়ার সঙ্গে
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
