১৭ জুন ২০২৬, বুধবার, ১৮:০৩

শিরোনাম
চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব আজ বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান চলতি মাসে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প

দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ১৬:২২

বাংলাদেশ কোস্টগার্ডের জন্য পাঁচটি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের কিল-লেয়িং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

ডিইডব্লিউ সূত্র জানায়, প্রতিটি রিভারাইন পেট্রোল ভেসেলের দৈর্ঘ্য ৩৮ দশমিক ৫ মিটার, প্রস্থ ৭ দশমিক ৯০ মিটার এবং গভীরতা ২ দশমিক ৪৫ মিটার। ২৩২ টন ডিসপ্লেসমেন্টের এসব নৌযান ঘণ্টায় সর্বোচ্চ ২৫ মাইল বেগে চলাচল করতে সক্ষম হবে।

আধুনিক নেভিগেশন রাডার, জিপিএস, নাইট ভিশনসহ উন্নত প্রযুক্তিতে সজ্জিত এসব আরপিভি দেশের নদী, মোহনা ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, সন্ত্রাসবিরোধী অভিযান এবং অনুসন্ধান ও উদ্ধারকাজে ব্যবহৃত হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ‘মেড ইন বাংলাদেশ’ নীতির আলোকে ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব সক্ষমতায় এ নৌযান নির্মাণ দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতা অর্জনের পাশাপাশি দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং দেশের নদী ও উপকূলীয় নিরাপত্তা জোরদারে নতুন মাত্রা যোগ হবে।

আরও পড়ুন